প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
‘অনেক সময় এটা হয়, বাজে দিন’, ৮ উইকেটে হেরে বললেন শান্ত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে চোখ রেখে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। যদিও শুরুতেই বড় ধাক্কা খেয়েছে নাজমুল হোসেন শান্তরা। মিরপুর টেস্টে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা।
দলের এমন পারফরম্যান্সে উদ্বিগ্ন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাজে দিন হিসেবেই দেখছেন তিনি। শান্ত বলেন, ‘আমার মনে হয় খুবই হতাশাজনক পারফরম্যান্স। আমাদের তিনটা ডিপার্টমেন্ট ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে কেউই সেরাটা খেলতে পারিনি। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়।’
তিনি আরও যোগ করেন, ‘ড্রেসিং রুম, প্রস্তুতি কিংবা আমাদের ইচ্ছে, সবই ভালো ছিল। খেলোয়াড়রা সবাই ভালো করতে চেয়েছে। আমার কাছে এটা স্রেফ একটা বাজে দিন। যেমনটা বললাম আমাদের তিনটা ডিপার্টমেন্টই ভালো করতে পারেনি, বিশেষ করে ফিল্ডিং। অনেক সময় এমনটা হয়।’
ব্যাটিং ভালো করতে না পারার কারণ হিসেবে শান্ত বলেন, 'আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি, বিশেষ করে আমাদের শুরুটা খুবই বাজে ছিল। আমরা অনেকগুলো সফট ডিসমিসালে আউট হয়েছি। সামনের দিনে আমাদের এই জায়গাগুলোতে নজর দিতে হবে। পাশাপাশি এই ধরনের কন্ডিশনে কিভাবে আমরা ভালো করতে পারি সেটাও দেখতে হবে।'
আম্পায়ার্স কলের সিদ্ধান্ত নিয়ে শান্ত বলেন, 'অবশ্যই, আপনার স্কোরবোর্ডে যখন যথেষ্ট রান থাকবে না তখন এই ধরনের (আম্পায়ার্স কল) সিদ্ধান্তগুলো প্রয়োজন হবে। পাশাপাশি ফিল্ডিংও আপনাকে বাড়তি এফোর্ট দিতে হবে, অবিশ্বাস্য ক্যাচ নিতে হবে। ওইগুলো আপনাকে করতেই হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সুযোগগুলো নিতে পারি। কিন্তু ক্রিকেটে এমনটা হয়।'
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।